
শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর পবিত্র উল্টোরথ (বাহুদা যাত্রা)-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছোটগাছবান পাড়ার সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, হরিনাম সংকীর্তন, মহাপ্রসাদ বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা কমিটির সাবেক সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য।
ছোটগাছবান পাড়ার শ্রী শ্রী সার্বজনীন শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধন মোহন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্দিরের ভূমিদাতা অলেন কান্তি ত্রিপুরা, ছোটগাছবান পাড়ার কার্বারী রতি বিজয় ত্রিপুরা, মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি মধুসূদন ত্রিপুরা এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফলেন ময় ত্রিপুরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অজয় ত্রিপুরা (অনিল)।
বক্তারা বলেন, শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসব ভক্তি, মানবতা, সম্প্রীতি ও সৌহার্দ্যের শিক্ষা দেয়।
রথযাত্রা উপলক্ষে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। তাঁরা সমাজে শান্তি, কল্যাণ এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা সভার আগে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ ও হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। পরে ভক্তবৃন্দের অংশগ্রহণে বিশেষ প্রার্থনা শেষে উপস্থিত সকলের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
উল্লেখ্য, চলতি বছরের ১৬ জুলাই (বৃহস্পতিবার) আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা শুরু হয়।
নয় দিনব্যাপী উৎসব শেষে ২৪ জুলাই (শুক্রবার) উল্টোরথ বা বাহুদা যাত্রার মাধ্যমে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবী পুনরায় মূল মন্দিরে প্রত্যাবর্তন করেন।
সনাতন ধর্মীয় বিশ্বাসে এই প্রত্যাবর্তন শুভ, কল্যাণ, ঐক্য ও মানবমৈত্রীর প্রতীক হিসেবে বিবেচিত।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...