​ঢাকায় ওপেন হার্ট সার্জারি হওয়া শিশু রোজা’র পাশে নুরুজ্জামান লিটন

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ , ২৫ জুলাই ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- রাজধানী ​ঢাকার একটি হাসপাতালে ওপেন হার্ট সার্জারি শেষে আইসিইউতে চিকিৎসাধীন সাত বছর বয়সী শিশু রোজা’র সার্বিক শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে ছুটে গিয়েছেন শার্শা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান লিটন।

​গতকাল শুক্রবার (২৪ জুলাই) তিনি ঢাকার হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ (Cardiac I.C.U) বিভাগে চিকিৎসাধীন শিশু রোজাকে দেখতে যান এবং সেখানে তার চিকিৎসার সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

​শিশু রোজা বেনাপোল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাদীপুর গ্রামের বাসিন্দা সেক্টরের ছোট ভাই জসিমের মেয়ে। সম্প্রতি তার হৃদযন্ত্রে জটিল অস্ত্রোপচার (ওপেন হার্ট সার্জারি) সম্পন্ন হয়।

​হাসপাতালে উপস্থিতি শেষে মো. নুরুজ্জামান লিটন শিশু রোজার দায়িত্বে থাকা বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে সরাসরি কথা বলেন এবং তার চিকিৎসার বর্তমান পরিস্থিতি ও পরবর্তী চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

পরবর্তীতে তিনি শিশুটির স্বজনদের সাথে সাক্ষাৎ করেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং গভীর সমবেদনা প্রকাশ ও সান্ত্বনা প্রদান করেন। একই সাথে তিনি মহান আল্লাহর দরবারে শিশু রোজা’র দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন।

​এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি’র অর্থ বিষয়ক সম্পাদক মিয়াদ আলি এবং শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম।

​অসুস্থ শিশুটির পাশে বিএনপি নেতৃবৃন্দের এমন মানবিক উপস্থিতিতে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিশু রোজা’র পরিবার ও স্বজনেরা।

মন্তব্য লিখুন

আরও খবর