
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন,তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে।আমরা জুলাই সনদের আলোকে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই।
আজ শনিবার বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় মুক্তমঞ্চে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখা আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন এনসিপির জেলা কমিটির আহবায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলাম। এ পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এনসিপির যুগ্ন মূখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, যুগ্ম আহবায়ক আলী হাসান জুনায়েদ, সরোয়ার তুষার, খুলনা বিভাগীয় এনসিপির সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, নড়াইল জেলা এনসিপির সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি প্রমূখ।সঞ্চালনা করেন জুলাইযোদ্ধা আব্দুর রহমান মেহেদী।
এ সভায় অন্য বক্তারা বলেন, এক সময় যারা বলতো শেখ হাসিনা পালায়না, আওয়ামীলীগ পালায়না সেই শেখ হাসিনা, সেই আওয়ামী লীগ পালিয়ে প্রতিবেশী দেশে গিয়ে আশ্রয় নিয়েছে।দেশে আসলে তাদের বিচারের সম্মূখীন হতেই হবে। কোনো এক গায়েবী গুয়া থেকে হুংকার দিয়ে আমাদের ভয় দেখাতে পারবেন না।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...