• অপরাধ খুলনা
  • যশোরে ১ কোটি ৪১ লক্ষ টাকার স্বর্ণসহ চোরাকারবারী গ্রেফতার

যশোরে ১ কোটি ৪১ লক্ষ টাকার স্বর্ণসহ চোরাকারবারী গ্রেফতার

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ , ২৬ জুলাই ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর শহরের নীলগঞ্জ ব্রীজ এলাকায় এক সফল অভিযানে প্রায় ১ কোটি ৪১ লক্ষ টাকা মূল্যের স্বর্ণের বার সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার(২৬ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে গোপণ সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রীজের উপর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

​পাচারকারী সুমন মন্ডল (৪০), নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা কুতুবপুর গ্রামের ইসলামিয়া বাজারের বাসিন্দা। সে প্রাননাথ মন্ডলের ছেলে।

তল্লাশির সময় তার শরীরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৬৮০ গ্রাম ওজনের চারটি সম্পূর্ণ স্বর্ণের বার এবং একটি অর্ধেক বার উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছ থেকে ০১টি মোবাইল ফোন, ০১টি ঘড়ি এবং নগদ ৭,৮৭৫/- টাকা জব্দ করা হয়।

আটককৃত স্বর্ণের বাজার মূল্য ১,৪০,৯৯,৮০০/- টাকা। জব্দকৃত সামগ্রীসহ মোট সিজার মূল্য ১,৪১,৩৩,১৭৫/- (এক কোটি একচল্লিশ লক্ষ তেত্রিশ হাজার একশত পঁচাত্তর) টাকা বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

​বিজিবি’র জিজ্ঞাসাবাদে আসামী সুমন মন্ডল জানায়, সে এই স্বর্ণ ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করার জন্য যাচ্ছিল। বিজিবি ইতোমধ্যে তার বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করেছে।

​এই উল্লেখযোগ্য সাফল্য সম্পর্কে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান,পিএসসি জানান, ” স্বর্ণ চোরাচালান এই এলাকায় একটি ব্যাধির আকার ধারন করেছে।

এ ধরনের চোরাচালানকে অনেকেই পেশা হিসেবে গ্রহণ করছে। পরবর্তীতে, আইন শৃঙ্খলা রক্ষাকারী/বিজিবি’র নিকট ধরা পড়ে নিজের জীবন বিপন্ন করছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী গ্রেফতারের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

আরও খবর