সিলেটের মেয়ে মোহিনী রশিদ এনওয়াইপিডির কর্মকর্তা

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ , ২ আগস্ট ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ সিলেটের মেয়ে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক মির্জা মোহিনী রশিদ এনওয়াইপিডির উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী ইকড়ছই মির্জা বাড়ির কৃতি সন্তান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিশিষ্ট ব্যাবসায়ী ও কমিউনিটি ব্যাক্তিত্ব এবং নিউইয়র্ক অঙ্গরাজ্যের প্রথম নির্বাচিত বাংলাদেশী আমেরিকান জুডিশিয়াল ডেলিগেট, মির্জা মামুন রশীদ এর সুযোগ্য কন্যা মির্জা মোহিনী রশীদ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পুলিশ বিভাগে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

মির্জা মোহন রশীদ বর্তমানে ম্যানহাটন নর্থ নারকোটিক্সে বিভাগে কাজ করছেন, যেখানে তিনি মাদক-সম্পর্কিত অপরাধ দমনে এবং তার সেবাভুক্ত এলাকার নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এই দায়িত্বের পূর্বে, তিনি ৩৪তম প্রিসিন্টে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি মূল্যবান টহল অভিজ্ঞতা অর্জন করেন এবং এলাকার মানুষের সাথে অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন।

তিনি বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশনের একজন গর্বিত সদস্য।

তার এই সাফল্যে মির্জা পরিবার গর্বিত ও আনন্দিত, মির্জা পরিবার সর্বদা তার সফলতা ও উন্নতি কামনা করেছেন।

মন্তব্য লিখুন

আরও খবর