• দেশজুড়ে প্রধান সংবাদ
  • শার্শায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত: শ্রদ্ধার্ঘ্য ও আলোচনা সভা অনুষ্ঠিত

শার্শায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত: শ্রদ্ধার্ঘ্য ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ , ৫ আগস্ট ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো. সাহিদুল ইসলাম শাহীন:- যশোর জেলার শার্শায় ৫ আগস্ট ঐতিহাসিক ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ২০২৬ অত্যন্ত ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ছাত্র-জনতার অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের শহীদদের স্মরণে দিনটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​আজ বুধবার (৫ আগষ্ট) সকালে শার্শা উপজেলা কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিনের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা ঘটে। প্রথমে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে এবং পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
​শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৮৫/১ (শার্শা) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আজিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নিয়াজ মাখদুম। ​আলোচনা সভায় বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
​শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির,​উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান লিটন,​উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু,​জামায়াতে ইসলামীর শার্শা উপজেলা আমির তৈমুর রহমান
​সিনিয়র সহকারী পুলিশ সুপার ‘ক’ সার্কেল( নাভারণ) মো. আরিফ হোসেন ​শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক,বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন,​বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান,বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু,​বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক,​শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ হোসেন খান,​শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর,​বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও সদস্য সচিব ইশতিয়াক আহম্মেদ শাওন ও এনসিপি নেতা আকাশ হোসেন সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

​আলোচনা সভায় বক্তারা বলেন, “৫ আগস্ট বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক যুগান্তকারী ও তাৎপর্যপূর্ণ অধ্যায়। স্বৈরাচার ও ফ্যাসিবাদের শৃঙ্খল ভেঙে গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যেসকল তরুণ ও সাধারণ মানুষ নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়ে আত্মত্যাগ করেছেন, জাতি চিরকাল তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।” ​বক্তারা আরও জোর দিয়ে বলেন, “গণ-অভ্যুত্থানের মূল চেতনা ছিল একটি বৈষম্যহীন, শোষণমুক্ত, ইনসাফভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা। শহীদদের এই স্বপ্নের বাস্তবায়ন নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।”

​অনুষ্ঠান প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আয়োজন করা চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে, জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মন্তব্য লিখুন

আরও খবর