ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ , ৫ আগস্ট ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

ময়মনসিংহের ত্রিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে জুলাই শহীদদের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

পরে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স রুমে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী।

এ সময় জুলাই যোদ্ধা, জুলাইয়ে আহত ব্যক্তি, জুলাই শহীদ পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং সুধী সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরা হয় এবং যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর