• রংপুর শীর্ষ সংবাদ
  • তেঁতুলিয়ায় গণঅভ্যুত্থান দিবসে জুলাই যোদ্ধাদের মাইনাস করল উপজেলা প্রশাসন

তেঁতুলিয়ায় গণঅভ্যুত্থান দিবসে জুলাই যোদ্ধাদের মাইনাস করল উপজেলা প্রশাসন

প্রকাশিত: ৮:৩৪ পূর্বাহ্ণ , ৭ আগস্ট ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ এ মাইনাস করা হয়েছে জুলাই যোদ্ধাদের অভিযোগ উঠেছে।

জুলাই যোদ্ধার অভিযোগ চব্বিশের জুলাই অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরাসরি নেতৃত্ব দিয়ে রাজপথে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েও উপজেলা প্রশাসন থেকে কোনো ইনভাইট করা হয়নি।

গত বুধবার (৫ আগস্ট) বিকেলে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কর্মসূচির অনুষ্ঠানে এমন দৃশ্য চোখে পড়ে।

এ বিষয়ে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজপথে সক্রিয়ভাবে নেতৃত্ব প্রদানকারী ও অংশগ্রহনকারী চব্বিশের জুলাই যোদ্ধা হযরত আলী ও ওবায়দুল হক বলেন, উপজেলা প্রশাসন থেকে তাদের কাউকে কোনো প্রকার ইনভাইট করা হয়নি।

তাঁরা আরও বলেন, সারা বাংলাদেশে যখন ছাত্র-জনতা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে নামে, তখন তেঁতুলিয়ায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাঁরা আন্দোলনে নামেন। নিজেদের বিপ্লবী মনোভাব থেকে তাঁরা আন্দোলন করেন। জুলাই বিপ্লবে তাদের অবদানের কথা সবাই জানেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফাহমিদা সুলতানা বলেন, তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করায় ব্যক্তিগতভাবে সকলকে না চেনায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইনভাইট করার জন্য অফিসে নির্দেশনা প্রদান করেন।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বলেন, ‘মাইনাস করা হয়নি, যারা ছিলেন তাদের কেউ ডেকে নিয়ে আসলেই হতো। তিনি এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন এবং আগামীতে ইমপ্রুভ করার কথা জানান।’

মন্তব্য লিখুন

আরও খবর