
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (৯ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— “আদিবাসী ধাত্রীদের সম্মান: জীবন ও সুস্থতা রক্ষা।”
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি স্বপন কুজুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী মোসাঃ ফরিদা পারভিন, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. রফিকুল ইসলাম চৌধুরী (রেনু) এবং সাধারণ সম্পাদক মো. সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল চড়ে।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট ঘুরে পুনরায় জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনযাত্রা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরার লক্ষ্যেই আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোকলেছুর রহমান মুকুল, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম চৌধুরীসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...