
শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ নারায়নগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান বলেছেন তারেক রহমান বলছেন আই হ্যাভ এ প্লেন,নেতাদের প্লেন থাকবে কেন নেতাদের থাকবে ড্রিম,নেতারা স্বপ্ন দেখায় এবং সেটা বাস্তবায়ন করেন।
তিনি নিউইয়র্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন।
গতকাল ৮ই অগাস্ট শনিবার সন্ধ্যায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নিউইয়র্কের ওজনপার্কের লাবণ্য রেস্টুরেন্টে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সভাপতি রফিকুর রহমান।
সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জের সাবেক এমপি একেএম শামীম ওসমান।
বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডা মাসুদুল হাসান,হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী,সাংবাদিক শাবান মাহমুদ,উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম,উপদেষ্টা নুরুল আফসার সেন্টু,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ ভূঁইয়া রাজু,নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল,শামসুল আরেফিন।
অনুষ্ঠানের শুরুতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা মঈনুদ্দীন আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ গিয়াস আহমেদ,কেন্দ্রীয় যুবলীগের সদস্য নুরুল করিম জুয়েল,যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান,সাধারণ সম্পাদক হৃদয় মিয়া,কানেকটিকাট আওয়ামী লীগের সাধার সম্পাদক হুমায়ন আহমেদ চৌধুরী,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম উদ্দিন আলমগীর,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস আখঞ্জী,যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল বিল্লাহ,সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ,প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত,সাধারণ সম্পাদক মোশাহিদ চৌধুরী,ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
সাবেক এমপি শামীম ওসমান বলেন শেখ হাসিনার সরকার বাংলাদেশকে ডিজিটাল করেছে আর তারা সেটা কে কাজে লাগিয়ে মিথ্যাচার করে বাংলাদেশ কে আজকে পৃথিবীর সামনে ব্যর্থ রাষ্ট্র বলছে।
তিনি বলেন ড.মুহাম্মদ ইউনুসের মূল এজেন্ডাই ছিল বাংলাদেশের অর্থনীতি কে ধ্বংস করে দেওয়া।তা না হলে দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে শক্তিশালী হতো না।
তার সময়েই বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি টাকা পাচার হয়েছে লুটপাট দুর্নীতি হয়েছে।আজ বাংলাদেশে ইউনুস নামটি গালিতে পরিনত হয়েছে।
আজ বাংলাদেশের মানুষের সামনে তিন সরকারের শাসন ব্যবস্থা তুলনামূলক মূল্যায়ন করার সুযোগ হয়েছে।
দেশের সাধারণ মানুষ বুঝে গেছেন শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকার ছাড়া দেশের উন্নয়ন কিছুতেই সম্ভব নয়।সে জন্য বলছেন আগেই ভালো ছিলাম।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...