
আবুল হাসনাত তুহিন, ফেনী: ফেনীর দাগনভূঞায় ব্যবসায়ীদের সঙ্গে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র দাগনভূঞা শাখার কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বাদ আসর দাগনভূঞা বসুরহাট রোডের লন্ডনী নাছের প্লাজায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ীদের ব্যাংকিং সেবা ও নতুন বিভিন্ন প্রকল্প সম্পর্কে অবহিত করেন ইসলামী ব্যাংকের দাগনভূঞা শাখার ব্যবস্থাপক।
সভায় শাখা ব্যবস্থাপক মো. আব্দুস সালাম বলেন, দাগনভূঞা বাজারে ইসলামী ব্যাংকের স্থাপিত সিআরএম বুথের মাধ্যমে টাকা জমা ও উত্তোলন, ব্যাংক টু ব্যাংক অর্থ স্থানান্তরসহ বিভিন্ন অনলাইনভিত্তিক ব্যাংকিং সুবিধা গ্রহণ করা যাচ্ছে।
এছাড়া গ্রাহকের নিজস্ব অ্যাকাউন্টের নামে কিউআর কোড ব্যবহারের মাধ্যমে সহজে লেনদেনের সুবিধাও রয়েছে।
তিনি ব্যবসায়ীদের এসব আধুনিক ব্যাংকিং সুবিধা গ্রহণের আহ্বান জানান এবং ভবিষ্যতেও ব্যবসায়ীদের প্রয়োজন অনুযায়ী ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখার অন্যান্য কর্মকর্তারা ছাড়াও লন্ডনী নাছের প্লাজার মালিক, সাংবাদিক আবুল হাসনাত তুহিন এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বিসমিল্লাহ বেখারীর স্বত্বাধিকারী মো. ইলিয়াস, সূচি পোল্ট্রির স্বত্বাধিকারী আবু আহমেদ জ্বনি, আলমদিনা হার্ডওয়্যারের স্বত্বাধিকারী মো. সুমন, স্বাগত ট্রেইলারের স্বত্বাধিকারী ভবতোষ, গ্রাম ডাক্তার আবু ছায়েদ বোরহানসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...