নেত্রকোণায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান

প্রকাশিত: ৮:৪৪ পূর্বাহ্ণ , ১৫ আগস্ট ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মজিবুর রহমান,নেত্রকোণাঃ দেশজুড়ে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদানের অংশ হিসেবে নেত্রকোণাতেও আনুষ্ঠানিকভাবে এ অর্থ প্রদান করা হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী, জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান নরু, পুলিশ সুপার তরিকুল ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের মোট ২২৯ জন শিক্ষক-কর্মচারীকে অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান করা হয়।

সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, শিক্ষক-কর্মচারীরা দীর্ঘ কর্মজীবনে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অবসর জীবনে তাদের আর্থিক সহায়তা ও প্রাপ্য সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

সময়মতো অবসর ও কল্যাণ সুবিধার অর্থ পেলে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা উপকৃত হবেন এবং তাদের দীর্ঘদিনের সেবারও যথাযথ মূল্যায়ন হবে।