
নড়াইলের লোহাগড়া পৌরসভায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আশরাফুল মোল্যা (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে পৌরসভার পারছাতরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. আশরাফুল মোল্যা লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের মৃত বাবু মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে লোহাগড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পাঁরছাতরা এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল।
এরপর আশরাফুল মোল্যা নামে এক ব্যক্তিকে হেফাজতে নিয়ে পুলিশ তার দেহ তল্লাশি করে। এসময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া মাদক বিক্রির ৯ হাজার টাকাও তার কাছ থেকে জব্দ করে গোয়েন্দা পুলিশ।
এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে গোয়েন্দা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...