
মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জঃ প্রধানমন্ত্রীর ঘোষিত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় ও দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে সরকারি ছুটির দিনেও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।
বুধবার (২৬ আগস্ট) সরকারি ছুটির দিন হলেও বসে না থেকে তিনি নিজ উদ্যোগে উপজেলা ক্যাম্পাসের বিভিন্ন ফাঁকা জায়গায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
উপজেলা চত্বরকে আরও সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব করে তুলতে প্রশাসনিক ভবনের আশপাশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৃক্ষরোপণ শেষে ইউএনও জিল্লুর রহমান বলেন, “প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়নে এবং দেশকে সবুজে আচ্ছাদিত করতে আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত।
সরকারি ছুটির দিন হলেও পরিবেশের কল্যাণে কাজ করার সুযোগ রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই।”
সরকারি ছুটির দিনেও ইউএনওর এমন পরিবেশবান্ধব ও দায়িত্বশীল উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সচেতন মহল।
তাদের মতে, প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি পরিবেশ রক্ষায় এমন ব্যক্তিগত উদ্যোগ সাধারণ মানুষকেও বৃক্ষরোপণে উৎসাহিত করবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...