
নড়াইলের কালিয়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ইটভাঙার ট্রলির ধাক্কায় মুত্তাকাব্বির সরদার (১৮) নামে এক ট্রলি চালক নিহত হয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে কালিয়া-নড়াইল সড়কের চাচুড়ি বাজারসংলগ্ন তুষার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুত্তাকাব্বির সরদার কালিয়া উপজেলার কদমতলা গ্রামের আজগর সরদারের ছোট ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চাচুড়ি বাজারের একটি দোকানের হার্ডওয়্যারের মালামাল খালাসের জন্য নড়াইলমুখী একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় মুত্তাকাব্বির তার সহকারীকে নিয়ে বারইপাড়া থেকে কাজ শেষে ইটভাঙার ট্রলি চালিয়ে ফিরছিলেন।
পথে বাজারসংলগ্ন সেতু থেকে নামার সময় ট্রলিটির ব্রেক ফেল করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলি চালক মুত্তাকাব্বির গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে তার সহকারী অক্ষত অবস্থায় বেঁচে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...