
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে বই প্রদর্শনী ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।
বই প্রদর্শনীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও দর্শনভিত্তিক বিভিন্ন বই স্থান পায়। পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী বস্ত্র ও সাংস্কৃতিক উপকরণও প্রদর্শন করা হয়।
কর্মসূচিতে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞো হ্লা মংসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে ইনস্টিটিউট প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
আয়োজকরা জানান, নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবোধ ও সাম্যের দর্শন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তাঁর সাহিত্যকর্ম ও জীবনদর্শন চর্চায় উৎসাহিত করতেই এ আয়োজন। একই সঙ্গে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির বার্তাও তুলে ধরা হয়।
বই প্রদর্শনীর মাধ্যমে নজরুলের সাহিত্যকর্ম পাঠকের কাছে আরও সহজে পৌঁছে দেওয়ার পাশাপাশি তাঁর চিন্তা, দর্শন ও সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার ওপর গুরুত্ব দেন আয়োজকরা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...