
“জনতার অধিকার, আমাদের অঙ্গীকার; দেশ হবে জনতার”এই স্লোগানকে সামনে রেখে গণঅধিকার পরিষদ নড়াইল জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ১২টায় নড়াইল শহরের শেখ রিজেন্সী কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে কাউন্সিলরদের সম্মতিতে মনিরুল মাওলা সভাপতি, আবু দারদা সাধারণ সম্পাদক ও টিপু সুলতান সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন।
সম্মেলন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক দক্ষিণ শেষে একই স্থান এসে শেষ হয়।
পরে হল রুমে আয়োজিত সভায় জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক লায়ন নূর ইসলামের সভাপতিত্বে দিকনির্দেশনামুলক বক্তব্য দেন প্রধান অতিথি গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য হাবিবুর রহমান রিজু, বিশেষ অতিথি দলের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য এডভোকেট খালিদ হোসেন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জি. জিল্লুর রহমান সুমন, বিভাগীয় সাংগঠনিক উপকমিটির সদস্য শাকিল আহমেদ তিয়াস, বাংলাদেশ সুপ্রিম কোর্টর আইনজীবি মুহাঃ আবুল কালাম আজাদ প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. ফয়জুল্লাহ, সাধারণ সম্পাদক মো. তাহাজ্জত হোসেন, জেলা শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক জসিম শেখ, ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি আনিসুজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক মো. মাজেদুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, ব্যক্তি বা পদ নয় নীতি, আদর্শ, যোগ্যতা ও জনগণের প্রতি দায়বদ্ধতাকেই নেতৃত্বের প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়েছে।
নড়াইলের কৃষক, শ্রমজীবী, তরুণ ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় এবং দুর্নীতি, বৈষম্য ও জবাবদিহিহীনতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার জন্য সকলের মতামতের ভিত্তিতে কমিটি দেয়া হবে।
দলের সাংগঠনিক কর্মকান্ড জোরদার করতে এই কমিটি আগামী দিনে বড় ধনের ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মতামতের ভিত্তিতে মনিরুল মাওলাকে সভাপতি, আবু দরদাকে সাধারণ সম্পাদক ও টিপু সুলতানকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।
সম্মেলন ও কাউন্সিলকে কেন্দ্র করে নড়াইল জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...