প্রতিশ্রুতি বাস্তবায়নে চ্যালেঞ্জ ছুঁড়লেন মেয়র প্রার্থী ইমদাদ

প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ , ২৯ আগস্ট ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। মেয়র পদে লড়তে ৯টি ওয়ার্ডে দিনরাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বেনাপোলের কৃতি সন্তান, বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী ও আমদানি-রপ্তানীকারক এবং যুবদল নেতা মো. ইমদাদুল হক ইমদাদ। গত প্রায় দুই মাস ধরে তিনি পৌরসভার প্রতিটি ওয়ার্ডের ঘরে ঘরে গিয়ে ভোটারদের সাথে মতবিনিময় ও সমর্থন আদায়ের চেষ্টা করছেন।

​তারই ধারাবাহিকতায় আজ শনিবার (২৯ আগস্ট) ৩য় দিনে সকাল থেকে পৌরসভার সীমান্তবর্তী ১নং ওয়ার্ডের সাদিপুর গ্রামে ব্যাপক গণসংযোগ করেন তিনি। এসময় এলাকার বিপুল সংখ্যক শুভাকাঙ্ক্ষী, দলীয় সমর্থক এবং বয়োজ্যেষ্ঠরা তার সাথে যোগ দেন। ইমদাদুল হক ইমদাদ সাদিপুরের প্রতিটি পাড়া-মহল্লা, রাস্তা, মাঠ ও ঘাটে গিয়ে সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং দোয়া ও সমর্থন প্রার্থনা করেন।

​গণসংযোগকালে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ ভোটাররা ইমদাদুল হক ইমদাদকে তাদের মাঝে পেয়ে আবেগে আপ্লুত হয়ে তাকে বুকে জড়িয়ে ধরেন এবং দোয়া ও আর্শীবাদ করেন। কিশোর-কিশোরীরাও তাদের প্রিয় এই মানুষটিকে একনজর দেখার জন্য তার পিছু ছুটে বেড়ায়। সাধারণ ভোটাররা তাদের এলাকার বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা স্বতস্ফূর্তভাবে তার কাছে তুলে ধরেন। সাধারণ মানুষের মুখে তাদের দৈনন্দিন সমস্যা, নাগরিক সুবিধার ঘাটতি এবং দীর্ঘদিনের নানা প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তা নোট করে নেন।

​মতবিনিময়কালে ইমদাদুল হক ইমদাদ বলেন,
​”বেনাপোল আমার জন্মস্থান এবং আমার পরিচিতির মূল ভিত্তি। এখানকার প্রতিটি মানুষের সুখ-দুঃখের সাথে আমি গভীরভাবে পরিচিত। দীর্ঘ দুই মাস ধরে ৯টি ওয়ার্ডের অলিতে-গলিতে ঘুরে আমি অনুধাবন করেছি যে, মানুষ এখন নাগরিক অধিকার নিশ্চিতকরণ ও টেকসই উন্নয়ন চায়। পৌরবাসী যদি তাদের মূল্যবান আমানত (ভোট) দিয়ে আমাকে নির্বাচিত করেন, তবে আমি নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ থাকব।”

​তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আরও বলেন,
​”আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, ব্যক্তিস্বার্থ অর্জনের জন্য নয়। নির্বাচিত হওয়ার পর যদি আমি আমার প্রদত্ত অঙ্গীকারগুলো পূরণ করতে ব্যর্থ হই, তবে রাজনীতি থেকেই চূড়ান্তভাবে নিজেকে প্রত্যাহার করে নেব।”

​স্থানীয় সচেতন নাগরিকদের একাংশ জানান, দীর্ঘদিন ধরে সামাজিক ও ব্যবসায়িক ক্ষেত্রে সক্রিয় ভূমিকার কারণে সর্বস্তরের মানুষের মাঝে ইমদাদুল হক ইমদাদের ইতিবাচক ভাবমূর্তি রয়েছে। রাজনৈতিক প্রচারণার বাইরে গিয়ে যেভাবে তিনি সরাসরি প্রতিটি গৃহস্থালিতে গিয়ে কথা বলছেন, তাতে সাধারণ ভোটারদের অংশগ্রহণ ও আস্থা অর্জনে একটি বড় প্রভাব পড়ছে।
​
​স্থানীয় ভোটাররা জানান, ইমদাদুল হক ইমদাদ একজন সৎ ও কর্মঠ মানুষ হিসেবে দীর্ঘকাল ধরে পরিচিত। বিশেষ করে ব্যবসায়ী মহলে এবং সমাজসেবামূলক কাজে তার সক্রিয় অংশগ্রহণ পৌরবাসীর কাছে তার জনপ্রিয়তা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে তার এই ব্যাপক গণসংযোগ পৌরবাসীর কাছে একটি ইতিবাচক বার্তা দিয়েছে এবং ধারণা করা হচ্ছে, এর ফলে আসন্ন নির্বাচনে ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

৩য় দিনে ​সাদিপুর গ্রামের এই গণসংযোগে স্থানীয় রাজনৈতিক সহযোদ্ধা, তরুণ ছাত্র-যুব নেতা, ব্যবসায়ী প্রতিনিধি ও সর্বস্তরের সাধারণ ভোটাররা তার সাথে একাত্মতা প্রকাশ করে অংশ নেন। এ ছাড়াও ঐ​ ওয়ার্ডের গণসংযোগকালে তার সাথে যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর