
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে খাগড়াছড়িতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। হাতে লাল কার্ড তুলে মাদক ও সামাজিক অপরাধকে ‘না’ বলার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও উন্নত চরিত্র গঠনের শপথ নিয়েছে তারা।
রোববার (৩০ আগস্ট ২০২৬) সকালে খাগড়াছড়ি জেলা শহরের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা, সচেতনতামূলক আলোচনা ও শপথ অনুষ্ঠানে শিক্ষার্থীরা এসব কর্মসূচিতে অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার। লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু, ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্ণিজি চাকমা, সিনিয়র সাংবাদিক আবু তাহের, সংগঠনের উপদেষ্টা ডা. মো. রবিউল পাটোয়ারী রবি, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. আশরাফ উদ্দিন নিলয় ও সদস্য সাদমান তাসিন।
আলোচনায় বক্তারা বলেন, মাদক ও কিশোর অপরাধ শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ থেকে দূরে থাকতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত সচেতনতা প্রয়োজন। একই সঙ্গে স্মার্টফোন ও ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার এড়িয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় ও ইতিবাচক কাজে প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা শিক্ষার্থীদের ভালো বন্ধু নির্বাচন, নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক রোজিনা আক্তার শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ থেকে বিরত থাকা এবং স্মার্টফোনের অপব্যবহার না করার শপথ পাঠ করান। এ সময় শিক্ষার্থীরা হাতে লাল কার্ড তুলে মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, সংগঠনটি সদস্য শিক্ষার্থীদের টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
গত ১৫ বছর ধরে সংগঠনটি দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। তাঁর দাবি, এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করা হয়েছে।
তিনি জানান, খাগড়াছড়ির ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত কর্মসূচিটি ছিল সংগঠনটির ১ হাজার ৯৪৪তম কর্মসূচি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...