
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শিশুতল এলাকায় ঈগল বাসের ধাক্কায় বান্দরবান সরকারি কলেজের এক ছাত্র গুরুতর আহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সকাল ১০:৩০ মিনিটের সময়ে এ দুর্ঘটনা ঘটে।
আহত ইমতিয়াজ উদ্দিন হৃদয় লোহাগাড়া উপজেলার, কলাউজান ইউনিয়ন এর ৩নং ওয়ার্ডের বাসিন্দা লোকমান সওদাগরের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ ছাত্র ইমতিয়াজ উদ্দিন হৃদয় তার কলেজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময়ে কক্সবাজারমুখী ঈগল পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কেরানীহাট আশশেফা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে (চমক)হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাদের অভিযোগ, মহাসড়কে দ্রুতগতিতে ও অসতর্কভাবে যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও চালকদের আরও সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর দাবি জানান।
দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন,দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঈগল বাসট আটক করা হয়েছে প্রাথমিকভাবে। তদন্ত সাপেক্ষে করে আইননুসারে ব্যবস্হা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...