
আবুল হাসনাত তুহিন, ফেনী: শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক বিভিন্ন সমস্যা প্রতিরোধে ফেনীতে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) ফেনী সদর উপজেলার ৮ নম্বর ধলিয়া ইউনিয়নের দৌলতপুর বলি বাড়ি সংলগ্ন দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা তথ্য অফিস, ফেনীর আয়োজনে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের ২০২৬-২০২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) জিওবি খাতের আওতায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ’ মুমেন। এতে সভাপতিত্ব করেন ফেনী জেলা তথ্য অফিসের তথ্য অফিসার এস.এম. আল আমিন। এছাড়া মিতালী সমাজসেবা সংস্থার সভানেত্রী লুতফুন্নাহার পারভীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এ’ মুমেন বলেন, ‘এই দুর্যোগপূর্ণ সময়ে আপনারা এসেছেন, এজন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমরা সরকারের কার্যক্রম জনগণের দোরগোড়ায় তুলে ধরি। সরকার তার ১৮০ দিনের কর্মপরিকল্পনায় নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন শুরু করেছে।
তিনি বলেন, কর্মপরিকল্পনার অংশ হিসেবে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, নারীদের জন্য গাড়ি, খাল খনন কর্মসূচি ও বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি কিশোর-কিশোরীদের উন্নয়ন, তাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং সুস্থভাবে বেড়ে ওঠার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।
সভাপতির বক্তব্যে তথ্য অফিসার এস.এম. আল আমিন বলেন, পরিবারে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যর্থ হলে কিশোর গ্যাং ও মাদকের মতো ভয়াবহ সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে।
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের সঠিকভাবে পরিচর্যা করতে হবে এবং তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। তিনি বলেন, ‘আপনার সন্তানকে স্মার্টফোন নয়, বই দিন। সন্তানরা আদেশ পালন করার চেয়ে পিতামাতাকে অনুকরণ করতে বেশি আগ্রহী। তাই নিজেদের সন্তানদের জন্য নিজেরাই উদাহরণ সৃষ্টি করুন।’
উঠান বৈঠকে শিশু-কিশোরদের সুরক্ষা, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধ, পরিবারে সন্তানদের যথাযথ পরিচর্যা, নারী ও শিশুদের অধিকার, শিক্ষার গুরুত্ব এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...