
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী নাম পরিবর্তন করে নিজের নামে ট্রাম্প প্রণালি রাখার প্রস্তাব দিয়েছেন। বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই অভিনব প্রস্তাব উত্থাপন করেন, যা ইতিমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মধ্যপ্রাচ্যের তেল পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জলপথটির ভূরাজনৈতিক গুরুত্ব অপরিসীম। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রভাব এবং বর্তমান প্রশাসনের সাফল্যের স্বীকৃতিস্বরূপ এই নামকরণের পরিবর্তন অত্যন্ত সময়োপযোগী হবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই প্রস্তাবকে ট্রাম্পের স্বভাবসুলভ প্রচারণার অংশ হিসেবে দেখছেন।
বিশ্ব অর্থনীতির রক্তনালী হিসেবে পরিচিত হরমুজ প্রণালি মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহের প্রধান পথ। এর নামকরণের পরিবর্তনের এই প্রস্তাব বিশ্ব রাজনীতি ও কূটনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিক্রিয়া জানাইনি মধ্যপ্রাচ্যের দেশগুলো।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...