খাগড়াছড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা

প্রকাশিত: ৬:২৫ পূর্বাহ্ণ , ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ আবির্ভাব তিথি শ্রীশ্রী জন্মাষ্টমী উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মীনারায়ণ মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।

জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি ধনা চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্ষেত্রমোহন রোয়াজা, এম এন আবসার, কুহেলি দেওয়ান ও তাছলিমা সিরাজ সিমা।

এ ছাড়া অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক মজুমদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্য লিখুন

আরও খবর