জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে ছাড় নয়: শফিকুর রহমান

প্রকাশিত: ৩:২৩ পূর্বাহ্ণ , ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
সংগৃহীত ছবি।

দেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ে ১১ দল আজ রাজপথে নেমেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, কোনো চাঁদাবাজি ও দুর্নীতি বরদাশত করা হবে না এবং জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, অতীতে দেশের জনগণের ওপর নানাভাবে জুলুম-নির্যাতন চালানো হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সেই দুঃশাসনের বিরুদ্ধে আজ দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সুশাসন প্রতিষ্ঠা এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি বলেন, জনগণের রক্তে ভেজা এই মাটিতে কোনো ধরনের অন্যায় বা দুর্নীতি ঠাঁই পাবে না। দেশের মেহনতী মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের নায্য অধিকার ফিরিয়ে দিতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। তারা বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ১১ দলীয় জোট। দেশবাসীকে সাথে নিয়ে যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

মন্তব্য লিখুন

আরও খবর