আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আনিসুর রহমান, সম্পাদক সালেহ আহমদ

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ , ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আনিসুর রহমান মহরম এবং সাধারণ সম্পাদক পদে মো. সালেহ আহমদ নির্বাচিত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে ছাতা প্রতীকে মো. আনিসুর রহমান মহরম ৩০৩ ভোট পেয়ে নির্বাচিত হন। আর সাধারণ সম্পাদক পদে টেলিভিশন প্রতীকে মো. সালেহ আহমদ ২০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সকাল থেকেই ভোটকেন্দ্রে ব্যবসায়ী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটগ্রহণ শেষে গণনা ও ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীরা। ব্যবসায়ীদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব আদমপুর বাজারের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান, ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখা এবং ব্যবসায়ীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

উল্লেখ্য, আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন নিয়ে এর আগে স্থানীয়ভাবে প্রচার-প্রচারণা ও প্রার্থীদের কার্যক্রমে বাজার এলাকায় নির্বাচনী আমেজ তৈরি হয়েছিল।

মন্তব্য লিখুন

আরও খবর