সাদীপুর নবম দিনের গণসংযোগে ভোটারদের দোয়া ও সমর্থনে আবেগাপ্লুত হয়ে পড়েন ইমদাদ

প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ , ৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- বন্দরনগরী বেনাপোল পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতায় নেমেছেন ইমদাদুল হক ইমদাদ। বিশিষ্ট সিঅ্যান্ডএফ ব্যবসায়ী, আমদানিকারক, সমাজসেবক ও যুবদল এই নেতা প্রায় দু’মাসেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে পৌরসভার ৯টি ওয়ার্ডের পাড়া-মহল্লায় প্রতিদিন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ ও ভোটারদের সাথে কুশল বিনিময় করে চলেছেন।

​রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে আবহাওয়া অনুকূলে থাকায় বিশাল কর্মী-সমর্থকদের সাথে নিয়ে বেনাপোল পৌরসভার ১ নং ওয়ার্ডের সীমান্তবর্তী সাদীপুর গ্রামে গণসংযোগ শুরু করেন তিনি। আজ সাদীপুর গ্রামে তার প্রচারণার ৯ম দিন পূর্ণ হলো।

​গণসংযোগকালে দেখা যায়, সদা হাস্যোজ্জ্বল বেনাপোলের কৃতি সন্তান ইমদাদুল হক ইমদাদকে একনজর দেখতে প্রতিটি পাড়া-মহল্লা ও বাড়িতে শিশু-কিশোর থেকে শুরু করে সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় জমে। বয়োজ্যেষ্ঠরা তাকে কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরে আশীর্বাদ জানান এবং মা-বোনেরা তাকে সার্বিক সমর্থন ও দোয়ার আশ্বাস দেন। ভোটারদের এই ভালোবাসায় সাদীপুর গ্রামের প্রচারণা এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

​যশোর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এবং শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে দলের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে এবং সাধারণ পৌরবাসীর কাছে ইমদাদুল হক ইমদাদের ব্যাপক গ্রহণযোগ্যতা ও পরিচিতি রয়েছে। দীর্ঘদিন ধরে বিএনপির রাজপথের আন্দোলন-সংগ্রামে নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে অবদান রাখা এবং সমাজসেবামূলক কাজের মাধ্যমে তিনি পৌরবাসীর মন জয় করে নিয়েছেন। ​

প্রচারণাকালে পৌরবাসীর কাঙ্ক্ষিত উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি দেন ইমদাদুল হক ইমদাদ। লিফলেটে উল্লেখিত তাঁর মূল প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে:
* মাদকমুক্ত, দখলদারমুক্ত ও চাঁদাবাজমুক্ত আধুনিক বেনাপোল গড়ে তোলা।
​* পৌরবাসীর মৌলিক সেবা সহজীকরণ, উন্নত ড্রেনেজ ও রাস্তাঘাট সংস্কার।
* পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব সবুজ নগরী প্রতিষ্ঠা করা।
​*নাগরিক ভোগান্তি দূর করে দুর্নীতিমুক্ত ও গণমুখী পৌর প্রশাসন নিশ্চিত করা।

​ইমদাদের দেওয়া এসব সুনির্দিষ্ট ও বাস্তবমুখী প্রতিশ্রুতি সাধারণ ভোটাররা অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করছেন। সাদীপুর গ্রামের স্থানীয় একাধিক ভোটারের সাথে কথা বলে জানা যায়, তৃণমূল মানুষের পাশে দাঁড়ানোর কারণে তরুণ এই নেতার প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাচ্ছে এবং নির্বাচনে তাকে বিজয়ী করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

সাদীপুর গ্রামে ৯ম দিনের প্রচারণার শেষভাগে উপস্থিত ভোটার ও সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে আবেগঘন কণ্ঠে মো. ইমদাদুল হক ইমদাদ বলেন, ​”প্রিয় সাদীপুরবাসী ও ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকবৃন্দ, আপনাদের এই অকৃত্রিম ভালোবাসা, দোয়া ও আন্তরিক সমর্থনে আমি অভিভূত।

বেনাপোল আমাদের জন্মভূমি, এই সীমান্ত নগরীর উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষা করা আমাদের দায়িত্ব। দীর্ঘ পথচলায় আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তা আমি কখনো ভুলব না। আমি আপনাদের কাছে শুধু ভোট চাইতে আসিনি, এসেছি সেবক হিসেবে পাশে থাকার অধিকার চাইতে।

আপনারা যদি আমাকে খেদমত করার সুযোগ দেন, তবে কথা দিচ্ছি—একটি মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত, আধুনিক ও বৈষম্যহীন মডেল বেনাপোল পৌরসভা উপহার দেব। প্রতিটি নাগরিক সুবিধা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে, ইনশাআল্লাহ।”

​তাঁর এই বক্তব্যের পর উপস্থিত স্থানীয় বাসিন্দা ও কর্মী-সমর্থকরা করতালির মাধ্যমে তাঁকে পূর্ণ সমর্থন প্রকাশ করেন এবং সমস্বরে সংহতি জ্ঞাপন করেন।

নবম দিনের গণসংযোগে যোগদেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের ভবারবেড় গ্রামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান, সদস্য হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক তোফাজ্জল তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম যুবনেতা মনির হোসেন, রাসেল আহমেদ, শ্রমিক নেতা আহমদ আলী সহ বেনাপোল পৌর বিএনপি’র যুবদল, ছাত্রদল ও সাদিপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর