
মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ ১০ হাজার ৯০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার (০৭ সেপ্টেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদলসহ ঘিবা বিওপি, কাশিপুর বিওপি এবং বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে এসব মালামাল উদ্ধার করে।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে— ৮ বোতল বিদেশী মদ, ২ কেজি গাঁজা, ৯৮ বোতল এসকাফ সিরাপ (Escuf Syrup), ৪০ বোতল কীটনাশক, ১২৯টি ভারতীয় শাড়ী, ৫টি কম্বল, ৩.৫ কেজি জিরা, ৭৫ প্যাকেট ফুসকা, ৭৫৬টি চকলেট, ২ কেজি কিসমিস এবং ৫৭১টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে বিজিবির বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের মাধ্যমে এসব মালামাল উদ্ধার করা সম্ভব হচ্ছে। তিনি আরও জানান, সীমান্তকে অপরাধ মুক্ত রাখতে বিজিবির এ ধরনের কঠোর ও সতর্ক অবস্থান সবসময় অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...