
ইতালির মেস্ট্রে শহরে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর অতর্কিত হামলা চালিয়েছে কার্যকরভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লাইভে এসে এই চাঞ্চল্যকর তথ্য জানান এবং পুরো ঘটনার বিবরণ তুলে ধরেন তিনি। এই হামলার ঘটনায় প্রবাসে বাংলাদেশি সাংস্কৃতিক অঙ্গন ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভিডিওবার্তায় অভিনেত্রী বাঁধন জানান, তিনি যখন ইতালির মেস্ট্রেতে একটি অনুষ্ঠানে অংশ নেন, তখন কার্যকরভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী তার ওপর চড়াও হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে। স্বৈরাচারী শেখ হাসিনার পতন পরবর্তী সময়ে বিদেশেও এমন রাজনৈতিক অসহিষ্ণুতা এবং হামলা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রতিক্রিয়ায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা জানান, প্রবাসের মাটিতে কার্যকরভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের দোসররা নিয়মিত বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
অভিনেত্রী বাঁধনের ওপর এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংস্কৃতিক কর্মীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...