
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের মধ্যে দুটির সন্ধান মিলেছে ভারতের গুজরাটে। প্রাণী দুটি ভারতের শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্পে রয়েছে বলে সাংবাদিকদের বলেছেন সংশ্লিষ্ট সূত্র।
দীর্ঘদিন ধরে এই বিরল প্রজাতির প্রাণীগুলোর পাচার ও অবস্থান নিয়ে নানা গুঞ্জন চলছিলো। অবশেষে আন্তর্জাতিক গণমাধ্যমের বরা୍ত দিয়ে এবং কূটনৈতিক সূত্রে জানা যায় যে, অত্যন্ত গোপনীয়তার সাথে পাচার হওয়া প্রাণীগুলো ভারতের প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের তত্ত্বাবধানে পরিচালিত ওই অভয়ারণ্যে স্থান পেয়েছে।
উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বন্য প্রাণী সংরক্ষণাগারগুলোতে নানা অনিয়ম ও চুরির ঘটনা ঘটেছিল। ওই সময়কার প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়ে একটি চক্র অত্যন্ত সুকৌশলে গাজীপুর সাফারি পার্ক থেকে এই লেমুরগুলো চুরি করে বিদেশে পাচার করে দেয় বলে অভিযোগ রয়েছে।
বর্তমানে এই বিষয়ে আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে প্রাণীগুলোকে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রতি জোর দাবি জানিয়েছেন পরিবেশবাদী ও বন্য প্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন।
ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সাফারি পার্কের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
মন্তব্য লিখুন
আরও খবর
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...