
শাহরিয়ার মিল্টন , শেরপুর: শেরপুর: পল্লী সঞ্চয় ব্যাংক শেরপুর সদর শাখার উদ্যোগে সদস্যের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। চারা বিতরণ শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে পল্লী সঞ্চয় ব্যাংক শেরপুর সদর শাখায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক।
চারা বিতরণ কার্যক্রম শেষে পল্লী সঞ্চয় ব্যাংক শেরপুর সদর শাখার শাখা ব্যবস্থাপক মো. মোজাম্মেল হক রিপন সহকর্মীদের নিয়ে উপজেলা চত্বরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করেন।
মোজাম্মেল হক রিপন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণের ভিশন বাস্তবায়নের লক্ষ্যে পল্লী সঞ্চয় ব্যাংক গ্রহণ করেছে একটি বিশেষ কর্মসূচি।
সবার আগে বাংলাদেশ ,নির্বাচনী ইশতেহার ২০২৬’ বাস্তবায়নে ব্যাংকের এই সামাজিক দায়িত্বশীল উদ্যোগের অংশ হিসেবে সারা দেশে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়।
এরই ধারাবাহিকতায় পল্লী সঞ্চয় ব্যাংক, শেরপুর সদর শাখায় সমিতির সদস্যের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...