
এম জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা)
খুলনার পাইকগাছায় পরিবারভিত্তিক পর্যায়ে নির্মিত ৫ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন ১৪টি বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালুয়া এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াটারএইড ও নবলোকের সহায়তায় নির্মিত এসব বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় তিনি উপকারভোগীদের নিয়ে আয়োজিত বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার সঠিক ব্যবহার, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন।
কর্মশালায় বৃষ্টির পানি সংরক্ষণের প্রয়োজনীয়তা, ট্যাংকের সঠিক ব্যবহার, পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষিত পানি নিরাপদে ব্যবহারের বিভিন্ন দিক সম্পর্কে উপকারভোগীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে চাঁদখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল্লাহ সরদার, নবলোকের প্রকল্প ব্যবস্থাপক ওমর ফারুক জুয়েলসহ সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তা, কর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উপকারভোগীরা জানান, উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। এ অবস্থায় বৃষ্টির পানি সংরক্ষণ করে দৈনন্দিন কাজে ব্যবহারের সুযোগ তৈরি হওয়ায় এসব ট্যাংক তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে সুপেয় পানির সংকট মোকাবিলায় এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...