
আবুল হাসনাত তুহিন,ফেনী: ফেনীতে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
ফেনী জেলা পুলিশের তথ্যমতে, ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পুলিশ সুপার, ফেনীর নির্দেশনায় অফিসার ইনচার্জ, ফেনী মডেল থানার নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিভিন্ন মামলার আসামি, ডাকাত দলের সক্রিয় সদস্য, মাদক ব্যবসায়ী, মাদক কারবারি, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে গ্রেপ্তার ২১ জনের মধ্যে ৫০ বোতল বিদেশি মদ, ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ৩ বোতল বিয়ার এবং ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ডাকাত দলের সদস্য সাইফুল ইসলাম রিয়াজ (২৮), মাদক ব্যবসায়ী মো. সেলিম (২৪), মাদকসহ আটক মো. হৃদয় (২০), শাহরিয়ার হোসেন (২২), নাজমুল ইসলাম (২২), শহিদুল ইসলাম সুমন (৩৪), ইসমাইল হোসেন ইমন (২৬), মো. রুবেল (২৬), মো. ইকবাল হোসেন (৩৫), **আবু বক্কর (৩৯) সহ বিভিন্ন মামলার অন্যান্য আসামি।
পুলিশের প্রেস রিলিজে উল্লেখ করা হয়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে। অভিযান শেষে মাদকসেবীসহ গ্রেপ্তার ২১ জন আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ফেনী জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।
মাদক নির্মূলে ফেনী সদর থানা এলাকার প্রতিটি মাদক স্পটে নিয়মিত অভিযানসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যদের তৎপরতা অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...