নবাগত ওসি শাহীন রেজার সঙ্গে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ , ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

নওগাঁর সাপাহার থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) নেতৃত্বে উপজেলার ছয় ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ থানায় গিয়ে নবাগত ওসি শাহীন রেজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় সাপাহার, গোয়ালা, তিলনা, আইহাই, পাতাড়ি ও শিরন্টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে নবাগত ওসি শাহীন রেজাকে সাপাহার থানায় যোগদান করায় বিএনপির নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানানল।

পাশাপাশি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ-জনগণের মধ্যে সুসম্পর্ক আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় উপজেলা বিএনপি ও ছয় ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর