প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ , ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 weeks আগে
সংগৃহীত ছবি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এই গুরুত্বপূর্ণ বৈঠকে দেশের জ্বালানি খাতের সার্বিক পরিস্থিতি এবং ভবিষ্যতের সম্ভাব্য বিনিয়োগ ও সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

রোববার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে জ্বালানি খাতের টেকসই উন্নয়ন, গ্যাস উত্তোলনের পরিমাণ বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। প্রতিনিধি দলটি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাতের অবদানের কথা তুলে ধরে এবং সরকারের সঙ্গে অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার আগ্রহ প্রকাশ করে।

বৈঠক সূত্রে জানা যায়, বর্তমান সরকারের সময়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ক্রমবর্ধমান শক্তির চাহিদা পূরণে বিদেশি বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন এবং স্বচ্ছতা ও সুশাসনের মাধ্যমে জ্বালানি খাতকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য লিখুন

আরও খবর