
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলার ৫নং পাতাড়ি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা বেড়েছে। নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ ও মতবিনিময়ের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। এরই মধ্যে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে আলোচনায় রয়েছেন পাতাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনিসুর রহমান।
এরই ধারাবাহিকতায় রবিবার রাতে পাতাড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আদাতলা মোড়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আনিসুর রহমান। সভাপতিত্ব করেন পাতাড়ি বিএনপির সহ-সভাপতি মাহাবুবুর রহমান।
সভায় আনিসুর রহমান বলেন, বিএনপির মনোনয়ন পেলে তিনি পাতাড়ি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। নির্বাচিত হলে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থেকে শান্তিপ্রিয়, জনবান্ধব ও আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন।

তিনি বলেন, “বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা এবং স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের হাত ধরে মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করা, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কৃষিখাতে অগ্রাধিকার দেওয়াসহ জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য। এ জন্য ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা চাই।”
মতবিনিময় সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয়রা ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা তুলে ধরলে আনিসুর রহমান তা মনোযোগ দিয়ে শোনেন এবং পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও মতবিনিময় ঘিরে পাতাড়ি ইউনিয়নের স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...