
আবুল হাসনাত তুহিন,ফেনী: ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে হানি ট্র্যাপ চক্রের সদস্য, গণধর্ষণ মামলার আসামি, ডাকাত, চোর, মাদক কারবারি ও মাদকসেবীসহ বিভিন্ন মামলার ১৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফেনী জেলার পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও ফেনী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম গত ২৪ ঘণ্টায় ফেনী শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় বিভিন্ন যোগাযোগমাধ্যম ব্যবহার করে ফেনীসহ দেশের বিভিন্ন এলাকার লোকজনকে কৌশলে হানি ট্র্যাপের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র আদায়ের অভিযোগে হানি ট্র্যাপ চক্রের সক্রিয় সদস্যদের গ্রেপ্তার করা হয়।
বিশেষ অভিযানে হানি ট্র্যাপ চক্রের অন্যতম সক্রিয় সদস্য খালেদা আক্তার রুনা প্রকাশ ফারজানা (৪০) এবং হাজেরা আক্তার জেরু (৩৫)-কে মহিপাল চাড়িপুর এলাকা ও শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া গণধর্ষণ মামলার আসামি আব্দুল রাজ্জাক (৬২)-কে গ্রেপ্তার করা হয়েছে।
পাশাপাশি সাজাপ্রাপ্ত ডাকাত দলের সদস্য, সাজা ওয়ারেন্টভুক্ত আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও চোরসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার প্রত্যেক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। ফেনী জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশে মাদক নির্মূলসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদর থানা এলাকার বিভিন্ন মাদক স্পটে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...