
পার্বত্য খাগড়াছড়ির দুর্গম ও প্রত্যন্ত এলাকার ৬১ জন ছানি রোগীর চোখের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের তত্ত্বাবধানে এবং চট্টগ্রাম লায়ন্স হাসপাতালের সহযোগিতায় এসব রোগীর চিকিৎসা দেওয়া হয়।
গত ১৪ সেপ্টেম্বর খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় চোখে ছানি পড়া ৮৪ জন রোগীকে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচারের উপযোগী ৬১ জনের চোখের ছানি অপারেশন করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোগীদের শারীরিক ও চক্ষুজনিত অবস্থা পর্যবেক্ষণ করা হয়। চিকিৎসকরা অস্ত্রোপচার-পরবর্তী পরিচর্যা, ওষুধ ব্যবহারের নিয়ম ও প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে রোগীদের পরামর্শ দেন।
এদিকে শারীরিক জটিলতার কারণে ২৩ জনের ওই সময়ে অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। তবে তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে। শারীরিকভাবে অস্ত্রোপচারের উপযোগী হলে পরবর্তীতে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে বিনামূল্যে তাদের ছানি অস্ত্রোপচারের সুযোগ থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) অপারেশন-পরবর্তী চেকআপ শেষে চিকিৎসকরা রোগীদের চোখের অবস্থা পরীক্ষা করেন। প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা পরামর্শ দেওয়ার পর তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। পরে খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় ৮৪ জন রোগীকেই নিরাপদে খাগড়াছড়িতে ফিরিয়ে আনা হয়।
চিকিৎসাসেবা নেওয়া রোগী ও তাদের স্বজনরা জানান, প্রত্যন্ত পাহাড়ি এলাকায় বসবাসের কারণে চট্টগ্রামে গিয়ে চোখের চিকিৎসা ও অস্ত্রোপচার করানো অনেকের জন্য কঠিন। সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চিকিৎসা, যাতায়াত ও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়ায় তারা বিনামূল্যে চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ পেয়েছেন।
বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য এলাকার দুর্গম জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
চিকিৎসাসেবা, চক্ষু চিকিৎসা ও অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...