
নওগাঁর সাপাহার মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বৈশাখী টেলিভিশনের সাপাহার উপজেলা প্রতিনিধি নাসির হায়দারকে সভাপতি এবং দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের উপজেলা প্রতিনিধি রিপন হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার মেডিকেল মোড়ে মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাপাহার মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুল ইসলাম।
নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম (দৈনিক মানবজমিন), সহ-সভাপতি আল মামুন (দৈনিক আমার বার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক রতন চন্দ্র মালী (দৈনিক বাংলার অধিকার), সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ (ইন্টার টিভি), দপ্তর সম্পাদক সেলিম রেজা (এনটিভি অনলাইন), প্রচার সম্পাদক আব্দুল আলিম (দৈনিক প্রত্যাশা প্রতিদিন), ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাখাওয়াত হাবীব লিটন (দৈনিক বরেন্দ্র নিউজ)।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সোহেল চৌধুরী রানা (দৈনিক ঢাকা প্রতিদিন ও দৈনিক বরেন্দ্র কণ্ঠ), আবু বক্কার (রাজধানী টিভি), মোরশেদ মন্ডল (দৈনিক এশিয়ান নিউজ) এবং তোফাজ্জল হোসেন (দৈনিক আজকের জনগণ)।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাপাহারের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড বস্তুনিষ্ঠভাবে সংবাদ মাধ্যমে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...