
রাফিউল ইসলাম,ঝিকরগাছাঃ যশোরের ঝিকরগাছায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) সকালে ঐতিহ্যবাহী বি এম হাই স্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান অনুষ্ঠানের ‘শুভ উদ্বোধন’ ঘোষণা করেন।
খেলা শেষে তিনি প্রধান অতিথির বক্তৃতায় কোমলমতি শিক্ষার্থী, তরুণ-তরুণী, কিশোর-কিশোরী ও ক্রীড়ামোদী সর্বসাধারণকে ‘মাদক ছেড়ে খেলার মাঠে আসার আহ্বান জানিয়ে বলেন, আজকের এই খেলার মাধ্যমে আমাদের অঙ্গীকার হোক “কিশোর গাঙের প্রশ্রয় সমাজের অবক্ষয়, বই পড়া আর খেলাধুলায় তারুণ্যের হবে জয়”।
তিনি আসন্ন জেলা ভিত্তিক কাবাডি খেলায় ঝিকরগাছার খেলোয়াড়দের অংশগ্রহণ ও বিজয় নিশ্চিত করতে অনুশীলনের উপর জোর দেন।
১৮’র আগে বিয়ে নয়, ২০’র আগে সন্তান নয়। কন্যা শিশু সম্পদ বাল্যবিবাহ তার বিপদ” সহ নানা প্রতিবাদ্যে অনুষ্ঠিত এই খেলায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বালক ৮ ও বালিকা ৫টি টিমের মধ্যে আকর্ষণীয় কাবাডি খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো, ঝিকরগাছা সরকারি মডেল এম.এল হাই স্কুল, বদরুদ্দিন মুসলিম হাই স্কুল (বিএম),পারবাজার মাধ্যমিক বিদ্যালয়,কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়,রঘুনাথ নগর মাধ্যমিক বিদ্যালয়,বেজিয়াতলা মাধ্যমিক বিদ্যালয় ও এমসিডি মাধ্যমিক বিদ্যালয়।
বালিকা দলে অমৃতবাজার মাধ্যমিক বিদ্যালয়, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয় ও বেনেয়ালি এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।
যশোরের পুলিশ সুপার কার্যালয়ের নির্দেশনায় ঝিকরগাছা থানার আয়োজনে অনুষ্ঠিত এই খেলায় থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক মো: নাজমুল হোসেন। থানার ওসি তদন্ত মো: ইদ্রিস আলী,প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম,থানার উপ পরিদর্শক হুসাইন আহমেদ, মোশাররফ হোসেন, রেজাউল করিম, মাহমুদুল ইসলাম, সবুজ বিশ্বাস, মোল্লা মফিজ উদ্দিন,বশির উদ্দিনসহ
অনুষ্ঠানে এসময় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে নাজমুল হাসান, আব্দুস সবুর, দেবাশীষ বিশ্বাস উপস্থিত ছিলেন।
খেলা ধারাভাষ্য ও পরিচালনা করেন, রেফারী আবু হাসান,বশির আহমেদ, কামরুল ইসলাম ও একরামুল হক ইকু।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...