
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা, ওষুধ ও চশমা দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) খাগড়াছড়ি রিজিয়নের অধীন বাঘাইহাট জোনের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় উপজেলার মাসালং মিলনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসাসেবা দেওয়া হয়। এতে ২ জন বাঙালি ও ৫৫ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর রোগী সেবা নেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ছানি অপারেশনের জন্য ১৫ জন রোগীকে বিনামূল্যে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে নেওয়ার কথা রয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের কাছে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
স্থানীয় রোগী ও উপকারভোগীরা বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চশমা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...