
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী রিং জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মহিষডাঙ্গা ঘাট এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা ৬টি কারেন্ট জাল ও ১টি অবৈধ রিং জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সাপাহারের বিভিন্ন বিল ও খাড়িতে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী রিং জাল ব্যবহার করে মাছ শিকার করা হচ্ছে। বিশেষ করে উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলের বিভিন্ন খাড়ি, মহিষডাঙ্গা খাড়ি এবং পুনর্ভবা নদীতে এসব অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকারের অভিযোগ রয়েছে।
দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এসব এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে উদ্ধার হওয়া নিষিদ্ধ জাল তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে।
উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পরিচালিত এসব অভিযানের মাধ্যমে অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...