• বরিশাল শীর্ষ সংবাদ
  • তজুমদ্দিনে নারী-শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও ইভটিজিং ঠেকাতে কঠোর সিদ্ধান্ত

তজুমদ্দিনে নারী-শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও ইভটিজিং ঠেকাতে কঠোর সিদ্ধান্ত

প্রকাশিত: ৪:৪০ পূর্বাহ্ণ , ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

খন্দকার নিরব, ভোলা: ভোলার তজুমদ্দিনে নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম জোরদারকরণে সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বনি আমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুব কবীর, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুশান্ত মালয়, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, ইভটিজিং প্রতিরোধ এবং এসব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সুশীল সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি এসব অপরাধ প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর