
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আয়োজিত এক বিশেষ নৈশভোজে সস্ত্রীক অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমের অংশ হিসেবে এই কূটনৈতিক বৈঠক ও নৈশভোজ অনুষ্ঠিত হয়, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময়ের সময় দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে ইতিবাচক আলোচনা হয়।
নিউইয়র্ক পৌঁছানোর পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যস্ত সময় কাটছে। সফরকালে তিনি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নিচ্ছেন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি ও গণতান্ত্রিক অগ্রযাত্রার চিত্র তুলে ধরছেন।
এই নৈশভোজের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। ডা. জুবাইদা রহমানের এই উপস্থিতি সফরের গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে।
এর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে দেশের কূটনৈতিক সম্পর্ক ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হয়েছিল।
তবে বর্তমান সরকারের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বমঞ্চে হারানো গৌরব ফিরে পাচ্ছে। দীর্ঘদিন ধরে দেশের রাজনীতি ও অর্থনীতিতে যে স্থবিরতা ছিল, তা কাটিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
এই সফরের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...