
সকালের শুরু এক কাপ গরম কফি কিংবা চা দিয়ে—অনেকেরই এমন অভ্যাস রয়েছে। তবে চা-কফি খুব গরম অবস্থায় পান করার অভ্যাস স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। নতুন এক বৃহৎ গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত গরম চা বা কফি পান করলে খাদ্যনালির একটি সাধারণ ধরনের ক্যানসারের ঝুঁকি বহুগুণ বেড়ে যেতে পারে।
যুক্তরাজ্যের গবেষকদের পরিচালিত সাম্প্রতিক এই গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত অতিরিক্ত মাত্রায় উষ্ণ পানীয় গ্রহণ করেন, তাদের খাদ্যনালির কোষে নেতিবাচক প্রভাব পড়ে।
অতিরিক্ত তাপমাত্রার কারণে খাদ্যনালির ভেতরের সংবেদনশীল ত্বক ক্ষতিগ্রস্ত হয়, যা দীর্ঘমেয়াদে ক্যানসারের মতো মারাত্মক রোগের ঝুঁকি তৈরি করে। চিকিৎসকরা তাই চা বা কফি একটু ঠান্ডা করে পান করার পরামর্শ দিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন জীবনে খাদ্যাভ্যাসে একটু সর্তকতা অবলম্বন করলেই এ ধরনের বড় স্বাস্থ্যঝুঁকি এড়ানো সম্ভব।
তাই গরম পানীয় পানের আগে তাপমাত্রা সহনীয় পর্যায়ে রয়েছে কি না, সেদিকে নজর দেওয়া উচিত। স্বাস্থ্য সচেতনতাই পারে এ ধরনের প্রাণঘাতী রোগ থেকে মানুষকে সুরক্ষিত রাখতে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...