
মোঃ নুরুন্নবী পাবনাঃ পাবনায় অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় খন্দকার শাহরিয়ার কবির রিমন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, পাবনা জেলাকে মাদকমুক্ত ও অবৈধ আগ্নেয়াস্ত্র নির্মূলের লক্ষ্যে পুলিশ সুপার, পাবনার নির্দেশনায় পাবনা সদর থানার চৌকস টিম (CRT Team) অভিযানটি পরিচালনা করে।
আজ বৃহস্পাপতিবার (২৪ সেপ্টেম্বর) বনা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের রাধানগর মজুমদারপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল। এ সময় খন্দকার শাহরিয়ার কবির রিমনের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি ৮ চেম্বার বিশিষ্ট .২২ ক্যালিবারের রিভলভার এবং .২২ বোরের ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলির মধ্যে রিভলভারটি আসামির ব্যবহৃত ওয়ারড্রপের ড্রয়ার থেকে এবং গুলিগুলো শয়নকক্ষের টয়লেটের অকেজো ফ্লাশ ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...