
মো.সাহিদুল ইসলাম শাহীন:- জনসেবামূলক কার্যক্রম ও বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির (আই-ক্যাম্প) পরিচালনায় অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ রোটারি ক্লাব অব যশোরের সর্বোচ্চ সম্মাননা লাভ করেছেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি ও রোটারিয়ান এ. কে. এম. আতিকুজ্জামান সনি।
গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর রোটারি ক্লাব অব যশোরের নিয়মিত পাক্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। সভার শুরুতে ক্লাবের বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোর জেলাজুড়ে রোটারি ক্লাবের উদ্যোগে পরিচালিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির (আই-ক্যাম্প) কার্যক্রমে আতিকুজ্জামান সনির অবদান ছিল অনন্য ও সর্বোচ্চ পর্যায়ে।
এ মানবিক কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় তিনি জেলায় প্রথম স্থান অর্জন করেন এবং তারই স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়।
পুরস্কার প্রদানকালে রোটারি ক্লাবের দায়িত্বশীল নেতৃবৃন্দ জানান, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরণের জনকল্যাণমূলক ও মানবিক কাজের পরিধি আরও বড় করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এদিকে, সভা শেষে এক সোহার্দ্যপূর্ণ পরিবেশে যশোর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান টুকুনকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রোটারিয়ান এ. কে. এম. আতিকুজ্জামান সনি।
এ সময় তাঁর সাথে ছিলেন শার্শা উপজেলার ৩ নম্বর বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও রোটারিয়ান রবিউল ইসলাম রবি।
শুভেচ্ছা জানানোর সময় নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতির সার্বিক সাফল্য কামনা করেন এবং যশোরের সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের উন্নয়নে তাঁর ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ প্রকাশ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...