
আবুল হাসনাত তুহিন, ফেনী: ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য, চোর দলের সদস্য, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার ২৫ সেপ্টেম্বর ফেনী জেলার পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও ফেনী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে জেলার গোয়েন্দা শাখা ও ফেনী মডেল থানা পুলিশের একটি দল ফেনীসহ আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে সন্ত্রাসবিরোধী দুটি মামলার এজাহারনামীয় আসামি মো. ফাহিম (১৯), ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গীতারের বাড়ির বাসিন্দা মো. আবুল কালাম (৪৩), মো. রাসেল (২০), এনামুল হক (২১), আব্দুর রহমান (১৯), শরীফুল ইসলাম আশিক (২০) এবং নিজাম উদ্দিন মাহমুদ (২৬)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য, চোর দলের সক্রিয় সদস্য, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন। গ্রেপ্তার ১৩ জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মাদকবিরোধী ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার সঙ্গে জড়িত ব্যক্তিদেরও গ্রেপ্তার করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...