
খাগড়াছড়িতে প্রথমবারের মতো আয়োজিত ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
উদ্বোধনের পর জেলার নয়টি উপজেলা থেকে বালক বিভাগের নয়টি দল এবং বালিকা বিভাগের চারটি দল প্রতিযোগিতায় অংশ নেয়।
ফাইনাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন।
প্রধান অতিথি ছিলেন ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া এমপি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, জেলা পরিষদ সদস্য এম এন আবছার, ক্ষেত্র মোহন রোয়াজা, অ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করা, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা বাড়ানো এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
ফাইনাল খেলাকে ঘিরে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ চারটি দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...