
পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত, সড়কে শৃঙ্খলা এবং যোগাযোগব্যবস্থা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
ওয়াদুদ ভূঁইয়া বলেন, পাহাড়ের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে স্থানীয়ভাবে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে। পর্যটকের সংখ্যা বাড়লে স্থানীয় মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়বে। এর মাধ্যমে স্থানীয় অর্থনীতির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি বলেন, পর্যটকবাহী কোনো যানবাহন যাতে পথে সমস্যায় না পড়ে, সেদিকে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম আরও জোরদার করা, নজরদারি ও টহল বাড়ানোর প্রয়োজন রয়েছে। সাজেকের সড়কের সঙ্গে সংশ্লিষ্ট যোগাযোগব্যবস্থা উন্নয়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি।
সভায় পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা, লাইসেন্সবিহীন মোটরসাইকেল চলাচলে শৃঙ্খলা আনা এবং সড়কে যানবাহন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। পর্যটকদের যাতায়াত, আবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমন্বিতভাবে সমাধানের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ সঞ্চালনা করেন।
বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, বিডিক্লিনের প্রতিনিধি ও সংশ্লিষ্টরা।
এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবসার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা অংশ নেন।
এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য ‘ডিজিটাল এজেন্ডা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু রিডিজাইন ট্যুরিজম’। বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশেও ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটন খাতকে আধুনিকায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...