বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাই হাইকমিশনারের বৈঠক

প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ , ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
সংগৃহীত ছবি।

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান।

এই গুরুত্বপূর্ণ বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

রোববার রাজধানীর মিন্টোরোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই বৈঠকে মিলিত হন তারা। এ সময় হাইকমিশনারের সঙ্গে ফার্স্ট সেক্রেটারি রোসহ দূতাবাসের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সহযোগিতা এবং প্রবাসী শ্রমিকদের কল্যাণ নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের জানান, বৈঠকে ব্রুনাইয়ের হাইকমিশনার বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

পাশাপাশি, উভয় দেশের জনশক্তি রপ্তানি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়েও ইতিবাচক মতবিনিময় হয়। এই সাক্ষাৎ দেশের কূটনৈতিক অঙ্গনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মন্তব্য লিখুন

আরও খবর